মাদক আমাদের শক্ত ভাবে প্রতিহত করতে হবে : সিমিন হোসেন রিমি এমপি
আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি ।। কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সদস্য সিমিন হোসেন রিমি এমপি বলেন, আমাদেরকে আওয়ামীলীগের সাথে থাকতে হবে। আওয়ামীলীগ আমাদের কে স্বাধীনতা এনেদিয়েছে।
২৯ মে মঙ্গলবার বিকালে বিবাদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্রাহাম মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সিমিন হোসেন রিমি এমপি বলেন, আমাদের এখানে সকল মানুষ শান্তিতে বসবাস করছে, মানুষের মাঝে কোন ভেদাবেদ নাই। মাননীয় প্রধানমন্ত্রির সহযোগীতায় কাপাসিয়ায় উন্নয়ন চলছে। কাপাসিয়া বর্তমানে সারাদেশের শীর্ষে আছে।
বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ভাইস চেয়ারম্যান রেজাউর রহমান লস্কর মিঠু, ইউনিয়ন আ’লীগ সভাপতি শফিকুল হাকিম মোল্লা হিরণ, সাধারণ সম্পাদক, মোস্তফা কামাল মোল্লা বাদল, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল হাই, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান যুবলীগ সভাপতি মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন প্রধান, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রউফ দর্জি, যুবলীগ নেতা শ্যামল সিকদার, মিজানুর রহামান মিলন, আজিজুল হক প্রমুখ।