ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যূ
সাইমুন আহমেদ রবিন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনি
ঘটনাসূত্রে জানা যায়, আজ বিকেলে ৫ ঘটিকার সময় আখাউড়া পৌরসভার দুর্গাপুর গ্রামের ছগির মিয়ার, এ. ছগীর নামের ইট বহনকারী একটি ট্রাক্টর দ্রুত বেপরোয়া গতিতে আখাউড়ার দিকে আসছিল। হঠাৎ করে গাড়ির হেলপার সবুজ মিয়া নিজেকে নিয়ন্তন করতে না পেরে গাড়ি থেকে ছিটকে পড়ে যায় ও চাকার নিচে পিষ্ট হয়। ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়। নিহত সবুজ মিয়া আখাউড়া করুয়াতলী গ্রামের দুলাল মিয়ার পুত্র। দুর্ঘটনার পর গাড়ি চালক ডালিম মিয়া পালিয়ে যায় এবং স্থানীয় লোকজন সগির মিয়ার ট্রাক্টরটি আটক করে।
এই দিকে স্থানীয় লোকজন এইসব ট্রাক্টর বেপরোয়া গতিতে চলাচল বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।