ভালুকায় কৃষকের ১ বিঘা জমির লাউ ও চালকুমড়ার গাছ কেটে দিলো দুর্বৃত্তরা
মোঃ তোফাজ্জল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ।। ফসলের জমি নিয়ে ক্ষতি করে এমন আবার কেমন শত্রুতা।
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী আমতলী এলাকায় এক কৃষকের প্রায় এক বিঘা জমির লাউ ও চালকুমড়ার গাছ কেটে দিলো দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩১ মে) এ ঘটনা ঘটে।
ভালুকা উপজেলার হবিরবাড়ী গ্রামের মৃত তাহের আলীর ছেলে কালা মিয়া জানান, মাঠে প্রায় এক বিঘা জমির উপর লাউ ও চালকুমড়া লাগানো হয়। কে বা কারা শত্রুতা বশত গাছগুলো কেটে দেওয়ার কারনে সম্পূর্ণ ভাবে মাটিতে পরে যায়। ধারনা করেছিলেন এ আবাদে তিনি অনেকটা লাভবান হবেন। কিন্তু শেষ পর্যন্ত শত্রুতার কবলে পড়ে সম্বল টা শেষ হল ।