শেখ হাসিনার দূরদর্শী কর্মপরিকল্পনা ও বিচক্ষণতায় বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে : শেখ আফিল উদ্দিন এমপি
এবিএস রনি, শার্শা (যশোর) প্রতিনিধি ॥ ৮৫ যশোর-১ শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিলউদ্দিন বলেছেন, আওয়ামীলীগ সরকার প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে দুরন্ত গতিতে। বঙ্গবন্ধুর জীবনের প্রথম স্বপ্নই ছিলো বাঙালী জাতির স্বাধীনতা, তাই বাঙালী জাতি সত্ত্বাকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি নিরলস ভাবে অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তার সেই নিরলস পরিশ্রমেরই ফসল আজকের স্বাধীন বাঙালী জাতি, স্বাধীন বাংলাদেশ। আর তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ উৎক্ষেপণের মধ্য দিয়ে আন্তর্জাতিক ভাবে বাংলাদেশ অনন্য নজির স্থাপন করেছে। এই গৌরবময় বিরল অর্জন বাঙ্গালী জাতির। প্রধানমন্ত্রী তার সেই নিরলস পরিশ্রমেরই ফসল আজকের বাংলাদেশ ডিজিটাল হয়েছে, উন্নীত হয়েছে উন্নয়নশীল দেশে, বাংলাদেশের জন্য তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক বয়ে আনছেন বিভিন্ন সাফল্যের স্বীকৃতি, রবিবার বিকালে বাগআঁচড়া হাইস্কুল মাঠে বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগ আযোজিত এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুলের পরিচালনায় সাংসদ শেখ আফিল উদ্দিন আরো বলেন, আগামী নির্বাচন সামনে রেখে আওয়ামীলীগকে আরো শক্তিশালী করার জন্য নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করতে হবে। এখন থেকেই প্রত্যেক নেতা কর্মীকে ঘরে ঘরে নৌকার ভোট চাইতে হবে। মনে রাখতে হবে ব্যক্তির জন্য নয় দলের জন্য ভোট চাইতে হবে। আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার জন্য সবাই একযোগে কাজ করতে হবে। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে আনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সালেহ আহম্মেদ মিন্টু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান আসাদ, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক ও শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়াম্যান আলেয়া ফেরদৌস, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইয়াকুব হোসেন বিশ্বাস,যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, আওয়ামীলীগ নেতা ইদ্রিস আলী বিশ্বাস,আব্দুল খালেক খতিব ধাবক,রবিউল হোসেন,ইউনুছ আলী,ডাঃ নুরুল ইসলাম,ইদ্রিস আলী সর্দার,আবু তালেব মেম্বর,আলমগীর কবির মেম্বর, আল আমিন খান,আরিনা খাতুন মেম্বর,আসাদুল ইসলাম মেম্বর,আশরাফ আলী আশু মেম্বর, মোজাম গাজী মেম্বর, আব্দুল হান্নান মেম্বর, বাগআঁচড়া ছিদ্দিকীয়া সিনিয়ার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ফসিয়ার রহমান, বাগআঁচড়া ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক খান হাসান আরীফ আহমদ লিটন, বাগআঁচড়া মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহাসিন আলী, বাগআঁচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ইকবাল হাসান তুতুল, বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রিজাউল ইসলাম , সভাপতি আহসান হাবিব পল্টু সাধারন সম্পাদক মেহেদি হাসান অপু বাগআঁচড়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান সভাপতি অহিদ হাসান প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ মাওলানা খায়রুল আলম।