মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইয়াবাসহ এক মাদককারবারীকে আটক করেছে বিজিবি

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ।। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোঃ সিরাজুল ইসলাম (৪৬) নামে একজনকে ইয়াবাসহ আটক করেছে বিজিবি। আজ সোমবার দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

এই সময় তার কাছ থেকে ১০৯পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটককৃত সিরাজুল ইসলাম মনিয়ন্দ গ্রামের মৃত আবুল হোসেন খন্দকারের ছেলে এবং সে ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।

মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল ভূইয়া বলেন, দুপুরে ইউপি অফিসে ইউনিয়ন আওয়ামীলীগের ইফতার পার্টির প্রস্তুতি সভা চলছিল। এসময় বিজিবি সদস্যরা অফিসে সিরাজ উদ্দিনকে আটক করে নিয়ে যায়। তবে এই সময় বিজিবি তাকে তল্লাশী করেনি এবং মাদক উদ্ধার করতে দেখিনি।

মনিয়ন্দ বিজিবি ক্যাম্পের হাবিলদার মোঃ শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজ উদ্দিনকে ১০৯পিস ইয়াবা’সহ আটক করা হয়। মাদক মামলা মূলে তাকে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।