রায়পুরের কয়েকটি ইউনিয়নে ২০১৮-১৯ সনের বাজেট ঘোষণা
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি ।। লক্ষ্মীপুরের রায়পুরে ২নং উত্তর চরবংশী ১০নং রায়পুর এবং ৭নং বামনী ইউনিয়ন ২০১৮-১৯ সনের বাজেট ঘোষণা করা হয়েছে ।
২নং উত্তর চরবংশী ইউনিয়ন সচিব মোহাম্মদ ইউছুফ জানান, গত ২৫মে সকালে ইউপি কার্যালয়ে চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদারের সভাপতিত্বে ১ কোটি ৫৭ লক্ষ ৫০ হাজার টাকা আয় ধরে, ১ কোটি ৫৭ লক্ষ ৫০ হাজার টাকা ব্যায় ধরে বাজেট ঘোষণা করেন ।
১০নং রায়পুর ইউপি সচিব সৈয়দ আজারুল বলেন, চেয়ারম্যান সফিউল আজমের সভাপতিত্বে ২০মে সকালে ইউপি কার্যালয়ে ৮১ লক্ষ ৭০ হাজার ৬ শত ৯৪ টাকা আয় ধরে ৭৯ লক্ষ ৩২ হাজার ৬৯৪ টাকা ব্যায় ধরে বাজেট ঘোষণা করেন ।
৭নং বামনী ইউপি সচিব দেবব্রত মজুমদার জানান, চেয়ারম্যান তাফাজ্জল হোসেন মুন্সীর সভাপতিত্বে ইউপি কার্যালয়ে ২৮ মে সকালে ১ কোটি ২১ লক্ষ ২৯ হাজার ৩ শত চুয়াল্লিশ টাকা আয় ধরে ১ কোটি ১৯ লক্ষ ২৭ হাজার চুয়াল্লিশ টাকা ব্যায় ধরে উক্ত বাজেট ঘোষণা করেন।
এসময় বাজেট অনুষ্টানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি মহিলা পুরুষ সদস্যগণ ও গণ্যমান্য ব্যক্তি বর্গ, এলাকাবাসী, সাংবাদিক ও স্থানীয়রা ।