ব্রাহ্মণবাড়িয়া সহ সারাদেশে মাদকের বিরুদ্ধে চিরুনী অভিযানে নামছে প্রশাসন
মোঃ দ্বীন ইসলাম খাঁন, ব্রাহ্মণবাড়িয়া ।। “চল যায় যুদ্ধে মাদকের বিরোদ্ধে” এই স্লোগানকে সামনে রেখে এবার মাদেকর বিরোদ্ধে চিরুনী অভিযানে নামছেন প্রশাসন মাদক ব্যবসায়ীরা এবার পালাবে কোথায় ? শ্রীগ্রই স্মরন কালের সবচেয়ে বড় চিরুনী অভিযানে নামছে প্রশাসন।
বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি একে এম জাবেদ পাটোয়ারীর দিক নির্দেশনায় ব্রাহহ্মণবাড়িয়া জেলা সহ দেশের প্রতিটি থানায় পর্যায়ক্রমে চিরুনী অভিযান চালানো হবে, এ অভিযানে অংশ নেবে সহস্রাধিক আইন শৃংখলা বাহিনী।
আইজিপি জজাবেদ পাটোয়ারী বলেন, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি এলাকায় অপরাধীর খোঁজে চলবে এই দূর্ধর্ষ চিরুনী অভিযান। মাদক ব্যবসায়ী,ওয়ারেন্টের আসামী, জঙ্গীসহ সব অপরাধীরাই থাকবে তাদের টার্গেট।
এ অভিযানের সত্যতা নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়ার এসপি মোঃ আনোয়ার হোসেন খান বিপিএম, পিপিএম এই অভিযান সম্পর্কে কবে কোথায় কিভাবে পরিচালিত হবে সে ব্যাপারে কিছু বলতে রাজি হননি নিরাপত্তা ও কৌশলগত কারনে।
পুলিশ সুপার আরো জানান ইতিমধ্যে সব থানাতে এই বিশেষ চিরুনী অভিযান শুরু হয়ে গেছে।