মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

অল্প বৃষ্টিতেই নদীমাতৃক রুপে প্রাণের ঢাকা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৯ বার পঠিত ১ মিনিটের পাঠ
শাহারিয়ার রহমান (পাভেল), ভ্রাম্যমাণ প্রতিনিধি ।। অল্প বৃষ্টিতেই প্রাণের ঢাকা শহর দেখা যায় নদীমাতৃক রুপে। আর কয়দিন পরই ঈদ উল ফিতর। রাজধানী ঢাকা রুপ নিয়েছে অন্যরকম ভাবে। সকাল হতে গভীর রাত পর্যন্ত চলে কেনাকাটা। দোকানদাররা এক ধরনের ব্যস্ত সময়ের মাঝেই দিন কাটাচ্ছে।


আজ বুধবার বেলা ৩ টার দিকে রাজধানী ঢাকা যখন কর্মব্যস্ত ঠিক তখনই রৌদ্রময় আকাশ হয়ে গেছে মেঘাচ্ছন্ন।মুহূর্তেই এক পশলা বৃষ্টি নাগরিক জীবনে প্রশান্তির ছোয়া এনে দিলেও প্রানের রাজধানী রুপ নিয়েছে অন্য সাজে। মিনিট খানেক এর বৃষ্টিতেই রাস্তায় জমে গিয়েছে পানি। যথাযথ ড্রেনেজ ব্যবস্থার অভাবে পানি নিষ্কাশন ঠিকমত হতে পারছে না যার ফলে রাস্তায় জমেছে পানি।

উপরোক্ত ছবিটি রাজধানির জিগাতলা এলাকায়। রাস্তাটির নাম হচ্ছে নতুন রাস্তা। রাস্তাটির নাম নতুন হলেও বৃষ্টিতে পানি জমে রুপ নিয়েছে ছোট খালের।