মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

চট্টগ্রাম কারাগারে বিদেশী বন্দিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Muktijoddhar Kantho ৭১ বার পঠিত ১ মিনিটের পাঠ

মোহাম্মদ মাসুদুজ্জামান রাজীব, চট্টগ্রাম ।। রেডক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে আজ সকালে চট্টগ্রাম কারাগারের ৭১জন বিদেশী বন্দিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সিটি মেয়র আ জ ম নাছির ‍উদ্দীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেছেন। ভারত,পাকিস্তান এবং মায়ানমারের নাগরিক এই ৭১ জন বন্দিদের মধ্যে ৫জন রোহিঙ্গা নারী বন্দিও রয়েছেন। অনুষ্ঠানে চট্টগ্রাম কারাগার সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী, সাব জেলার সোহেল রানা বিশ্বাস,রেডক্রিসেন্ট সিটি ইউনিট যুব প্রধান ইসমাইল হক চৌধুরী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এবিষয়ে সিটি মেয়র তার সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্যতা নিশ্চিত করেন।