মানবতায় এগিয়ে এলো “বন্ধন”
বিশেষ প্রতিনিধি ।। বন্ধন নাসিরাবাদ কলেজ ( স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) ময়মনসিংহে মানবিক কল্যাণে ব্যতিক্রমধর্মী অবদান রেখেছে। কলেজ শিক্ষার্থীদের এই সংগঠনের লক্ষ্য হলো অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাড়ানো। ২০১৭ সালের ১৮ জুলাই প্রতিষ্ঠাকালীন হতে মানুষকে বিনামূল্যে রক্ত দানের পাশাপাশি সবার সহযোগিতায় ও স্বকীয় সামর্থ অনুযায়ী মানষের পাশে দাঁড়াই। সেই লক্ষ্যে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৬ই জুন বুধবার ময়মনসিংহ রেলওয়ে জং এ পথশিশুদের বস্ত্র বিতরণ সফলভাবে সম্পন্ন হয়।
এতে উপস্থিত ছিলেন নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ এর অধ্যক্ষ( ভারপ্রাপ্ত) মোঃ আহমেদ শফিক এবং প্রধান উপদেষ্টা বন্ধন নাসিরাবাদ কলেজ ও বন্ধন এর উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রভাষক রেজাউল করিম সুমন, প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার, প্রভাষক লুৎফর রহমান, প্রভাষক তসলিমা বেগম, প্রভাষক মোহাম্মাদ মোখলেছুর রহমান এরশাদ, প্রভাষক নাজমুস সাকিব, প্রভাষক নাজমুল হাসান এবং বন্ধন নাসিরাবাদ কলেজ এর সভাপতি মো: দেলোয়ার হোসেন চৌধুরী, সহ-সভাপতি মাহমুদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সিহাব খান, সাংগঠনিক সম্পাদক মোঃ তানভির, প্রচার সম্পাদক মোঃ মিদুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক মো: আরিফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মোঃ মিন্টু, তথ্য ও যোগাযোগ বি.স. মোঃ সাহান উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ মর্জিনা উর্মি, সহ-সাংগঠনিক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ পিয়াস ও কার্য নির্বাহী কমিটির সদস্য মো: জয় রহমান, মো: কামরুজ্জামান সৈনিক, মো: রাব্বি, অপরাজিতা সাহা, মো: মাশরিক ও শুভাকাঙ্খী মোছা: পিয়া মোছা: মোহাইমিনা বাবলী (মিমি), মোছা: সাদিয়া মিমি, মোছা: স্বর্ণা, মো: মুরাদ, মো: বাপ্পি, মো: সিয়াম, মো: পিয়াস প্রমুখ।