মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভালুকায় প্রাইভেটকার চাপায় শিশু নিহত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

মোঃ তোফাজ্জল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ।। ময়মনসিংহের ভালুকায় প্রাইভেটকারের চাপায় সাইদা আক্তার (৭) এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে (১০ জুন) রোববার দুপুর ২টায়।

জানাযায়, রোববার দুপুরে  ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের পাশে হবিরবাড়ী ইউনিয়নের আমতলী মোড়ে মেইন রোডে রাস্তা  পারাপারের সময় একটি প্রাইভেটকার এসে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।

নিহত সাইদার বাবার নাম মিজান মিয়া তিনি পেশায় লেশুনা চালক। তার স্ত্রী তেপান্তর ক্রাউনে কর্মরত ছিলেন।  তাদের বাড়ি মুক্তাগাছা উপজেলার শৈলারকান্দা গ্রামে। শিশু সাইদা বাবা-মায়ের সঙ্গে ভালুকার আমতলী এলাকায় হালিমের বাসায় ভাড়া থাকতো।