ভালুকায় ধর্ষনের অভিযোগে আটক ১
মোঃ তোফাজ্জল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ।। ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঁশর এলাকায় এক মিল শ্রমিকের ৬বছরে শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টায় মোহাম্মদ আলী নামে একজনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
জানা যায়, গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার হবিবাড়ী ইউনিয়নের কাঁশর এলাকার মিল শ্রমিক মোহাম্মদ আলী শিশু কন্যাকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেছে। এ সময় শিশুটির চিৎকারে মোহাম্মদ আলী শিশুটিকে ছেড়ে দেয়। শিশুটি বাড়ীর মালিকের স্ত্রীকে সব খুলে বললে, বাড়ির লোকজন মোহাম্মদ আলীকে আটক করে শিশুর মাকে খবর দিলে তিনি বাসায় এসে মোহাম্মদ আলীকে জিজ্ঞেস করলে ধর্ষক মোহাম্মদ আলী চুপচাপ থাকে। এ সময় বাসার অন্য মহিলারা ক্ষুব্ধ হয়ে মোহাম্মদ আলীকে মারধর করে ভালুকা মডেল থানায় খবর দেয়। খবর পেয়ে মডেল থানার এসআই জীবন চন্দ্র বর্মন ঘটনাস্থলে এসে আহত অবস্থায় মোহাম্মদ আলী ও ভিকটিমকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
ভালুকা মডেল থানা ওসি তদন্ত মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় মোহাম্মদ আলীকে আটক করা হয়েছে এবং ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ও আটক মোহাম্মদ আলীকে থানা হেফাজতে পাঠানো হয়েছে।