মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ছাতকের সাংবাদিক চান মিয়া আর নেই

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬১ বার পঠিত ২ মিনিটের পাঠ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ।। ছাতক প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা সংবাদদাতা এএফএম ফারুক (চান মিয়া) ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহি …রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি উপজেলার কালারুকা ইউনিয়নের রাজাপুর (তালুকপাড়া) গ্রামের বাসিন্দা।

আজ মঙ্গলবার সকাল ৯টায় সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন যাবৎ জন্ডিস রোগে ভোগছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, ৫পুত্র ১ কন্যাসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। তার মৃত্যুতে ছাতকের স্থানীয় সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে।

বিকেল সাড়ে ৫টায় নিজ গ্রামের পাশ্ববর্তী রাজাপুর মাঠে নামাজে যানাজা অনুষ্টিত হয়। যানাজায় ছাতক-দোয়ারাবাজার আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, জামায়াতে ইসলামী সিলেট মহানগরী মজলিসে সুরা সদস্য মাওলানা আব্দুস সালাম আল মাদানী, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো. লাহিন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আ ন ম অহিদ কনা মিয়া, আলহাজ্ব জাহাঙ্গীর আলম, জেলা পরিষদ সদস্য আব্দুস শহিদ মুহিত, ছাতক উপজেলা জামায়াতের আমির এডভোকেট রেজাউল করিম, ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, গোবিন্দগঞ্জ সৈয়দেরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী নিজাম উদ্দিন, বুরাইয়া মাদরাসার ভাইস পিন্সিপাল সিরাজুল ইসলাম ফারুক, কালারুকা ইউপি আ’লীগের সভাপতি আফতাব উদ্দিন, সাধারন সম্পাদক আব্দুল আউওয়ালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। নামাজে যানাজা শেষে গ্রামের প ায়েতি কবর স্থানে তার দাফন সম্পন্ন করা হয়।