বাগআঁচড়ায় আন্তঃইউনিয়ন বঙ্গবন্ধু বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্টিত
শার্শা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের শার্শায় বাগআঁচড়া আন্তঃ ইউনিয়ন বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। সোমবার বিকালে বাগআঁচড়া হাইস্কুল মাঠে অনুষ্টিত উক্ত খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল। উক্ত খেলায় মেয়েদের গ্র“পে চাম্পিয়ান হয় বাগাডাঙ্গা রেজিঃ প্রাথমিক বিদ্যালয়। রানার্স আপ হয় বসতপুর কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়। ছেলেদের গ্র“পে চাম্পিয়ান বামুনিয়া- সোনাতন কাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানার্স আপ হয় বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাগআঁচড়া সরকারি প্রথামিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্টানে এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার একেএম মুস্তাফিজুর রহমান। প্রবীণ আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মন্ডল, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, আওয়ামীলীগ নেতা আসাদুল ইসলাম মেম্বর, আরিনা খাতুন মেম্বর, নাসির উদ্দিন মেম্বর, আব্দুল হান্নান মেম্বর, আলী আহমদ মেম্বর, বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি শেখ ইন্তাজুর রহমান মুকুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নয়ন, সাংবাদিক এবিএস রনি, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তুতুল, বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী আবু জুবায়েদ আল মামুন কামাল, শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক উসমান গণি মুকুল, প্রধান শিক্ষক রেজাউল হক, শাহাদত হোসেন, ওজিয়ার রহমান, মশিয়ার রহমান, বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব পল্টু, বাগআঁচড়া কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান প্রমুখ।