রায়পুরে ইউএনও’র নির্দেশে বাল্য বিয়ে বন্ধ
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি ।। লক্ষ্মীপুরের রায়পুরে ২৫ জুন (সোমবার) সকালে উপজেলার উদমারা এলাকা ৮ম শ্রেণীর ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায়।
সূত্রে জানা যায়, ৯নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ৩নং ওয়ার্ড লাঠিয়াল বাড়ির প্রবাসী আবুর মেয়ে তাহমিনা আক্তার উদমারা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী, যাহার রোল নং ২৫। সোমবার গোপনে বিয়ের দিন ধার্য্য ছিলো, পাশের গ্রামের ২নং ওয়ার্ডের দোফাদার বাড়ির মিন্টুর ছেলে মালেশিয়া প্রবাসী জসিম উদ্দিনের সাথে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায় এর নির্দেশে ও স্থানীয় ইউপি সদস্য মোঃ শাহাজানকে
পাঠিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন এবং পরবর্তীতে গোপনে ১৮ বছরের আগে কোন অনুষ্ঠান করা যাবেনা মর্মে মুচলেখা দেন ওই পরিবার। মেয়েটিকে যথারিতি স্কুলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।