বগুড়ায় ১৬২ জন নারী-পুরুষের মাঝে এমপির অনুদান
বগুড়া অফিস ।। বগুড়ার নন্দীগ্রামে ১৬২ দু:স্থ নারী-পুরুষের মাঝে এমপির ঐচ্ছিক তহবিল থেকে ৪ লাখ ৩ হাজার ৫শ’ টাকা অনুদান প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার অনুদানের নগদ অর্থ প্রদান করেন ৩৯ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতার, সহকারী কমিশনার (ভূমি) মাশুকাতে রাব্বি, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, ভাইস চেয়ারম্যান একে আজাদ, জান্নাতুল ফেরদৌস লিপি, উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জামান কামরুল, থানার এসআই চান মিয়া প্রমূখ।