ভালুকায় বাস-ট্রাকের সংঘর্ষে আহত ৫
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ।। ময়মনসিংহের ভালুকার স্কায়ার মাস্টারবাড়ী নামক স্থানে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে অন্তত ৫জন আহত হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
জানাযায়, রাস্তার কাজে নিয়োজিত একটি ট্রাক উল্টো পথে দাড়িয়ে থাকায় ঢাকাগাড়ী রাজিব পরিবহনের একটি বাস ঢাকা মেট্রো- ব ১২-০৪৩৪ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় বাসের ৫ যাত্রী। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।