ডিমলায় ৪ ফেনসিডিল ব্যবসায়ী ৮ বোতল সহ আটক
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর ডিমলা উপজেলায় ২৭ জুন ১২.৩০ টার দিকে ৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ৪ ফেনসিডিল ব্যবসায়ীকে আটক করে ডিমলা থানার পুলিশ, সাধারন জনগন, ১নং ওয়ার্ড ইউপি সদস্য ৪ নং খগাখড়িবাড়ী ও সীমান্ত রক্ষাবাহীনি বাংলাদেশ (বিজিবি)।
জানা যায়, ডিমলা সীমান্তে পূছাতনাই থানার হাট ক্যাম্পের বিজিবি ও ডিমলা থানার যৌথ অভিযানে দোহল পাড়া মুজিদের ঘাট/ নদীর নৌকা হয়ে পশ্চিম গরিংবাধ দিয়ে ৪ যুবককে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে। তাদের দেহ তল্লাসী চালিয়ে প্রতেক্যের ২ বোতল করে মোট ৮ফেনসিডিল আটক করে।
আটককৃত ফেনসিডিল ব্যবসায়ী হলেন উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ফুলছড়ী পাড়া গ্রামের মফিজুল ইসলামের পুত্র রুহুল আমিন (২০),সহির উদ্দীনের পুত্র, কামাল (২০),মৃত হামুদ্দীনের পুত্র মঞ্জুরুল (২৮) ও মৃত মোতালেব হোসেনের পুত্র মনির হোসেন (২০)।
ডিমলা থানার পুলিশের এস.আই শাহ সুলতান, এর নেত্রীত্বে এস.আই মোঃ মাসুদ মিয়া, এস.আই সুমন, এ.এস.আই রেজাউল, হালিম ও কনস্টেবল সঞ্জিত, ও বিজিবি সহযোগিতায় ৮ বোতল ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসা করলে বলেন আমরা দীর্ঘদিন যাবত ভারত থেকে ক্রয় করি এবং কলোনী বাজার সহ ডিমলায় ভ্রাম্যমান হিসেবে বিক্রয় করি।
এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ সোহেল রান নিশ্চিত করে জানান তাদের বিরুদ্ধে ডিমলা থানায় মাদকদ্রব্য আইনে ফেন্সিডিল সহ আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।