মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বগুড়ায় সাংবাদিক ফাউন্ডেশনে রুবেল সভাপতি, নজরুল সম্পাদক

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

প্রেস বিজ্ঞপ্তি ।। মানব কল্যাণে জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার কমিটি আজ শুক্রবার অনুমোদন করেছেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মো. আতিকুর রহমান। দৈনিক অর্থনীতির কাগজের বগুড়া জেলা প্রতিনিধি আজিজ আহমেদ রুবেলকে সভাপতি ও সময়ের কন্ঠস্বর জেলা প্রতিনিধি, সাপ্তাহিক আজকের তাজা খবর পত্রিকার বার্তা সম্পাদক এম নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ঠ পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি আব্দুস সালাম বকুল সহ সভাপতি, দৈনিক মুক্তবার্তার মহাস্থান প্রতিনিধি নুরনবী রহমান সহ সভাপতি, দৈনিক সবুজ নিশানের নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি ডা. রাসেল মাহমুদ যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের ডাকের কাহালু উপজেলা প্রতিনিধি এমএ মতিন যুগ্ম সাধারণ সম্পাদক, ৭১ ভিশন নিউজ পোর্টালের বিশেষ প্রতিনিধি ফিরোজ রহমান সাংগঠনিক সম্পাদক, দৈনিক পুনরুথ্থান পত্রিকার নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি এমএম রানা যুগ্ম সাংগঠনিক সম্পাদক, দৈনিক তৃতীয় মাত্রার উপজেলা প্রতিনিধি সুমন কুমার নিতাই দপ্তর সম্পাদক, নববার্তার বগুড়া সদর প্রতিনিধি মাহবুবা পারভীন মহিলা বিষয়ক সম্পাদিকা, তাজা খবরের বগুড়ার ফটোগ্রাফার এমআই মিরাজ প্রচার সম্পাদক প্রমূখ।