মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্ত্রীর সাথে বিবাদের জের ধরে স্বামীর আত্মহত্যা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮৯ বার পঠিত ২ মিনিটের পাঠ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ।। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কালাম মিয়া (৫৪) নামের এক ব্যক্তির গলায় ফাসিঁ দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। পারিবারিক বিবাদের জেরে ধরে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। নিহত কালাম মিয়া ওই গ্রামের আব্দুল আজিজ মিয়ার পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে কালাম মিয়া। পরে বাড়ির লোকজন পুলিশে খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহত কালাম কিছু দিন পূর্বে প্রবাস থেকে বাড়ি এসেছে। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো বলে জানায় পুলিশ। এই বিরোধকে কেন্দ্র করে কালামের স্ত্রী তার বাপের বাড়িতে চলে যায়। এ নিয়ে অভিমান করে কালাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আখাউড়া থানার ওসি তদন্ত আরিফুল আমিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কালাম মিয়া আত্মহত্যা করেছে। ময়না তদন্তের জন্য নিহতের লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।