বগুড়ায় মাদক উদ্ধার, আটক ৫
বগুড়া অফিস ।। মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮শ’ পিস ইয়াবাসহ মনির উদ্দিন (৬২) নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে জেলার দুপচাঁচিয়া বাসষ্ট্যান্ড এলাকার মৃত নজির উদিনের ছেলে। গোয়েন্দা (ডিবি) পরিদর্শক নুরে আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে, সোমবার রাতে নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. নাসির উদ্দিনের নেতৃত্বে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে উপজেলার নিনগ্রামের কিসমত আলীর ছেলে আবু সাঈদকে (৩০) একশ গ্রাম গাঁজাসহ গ্রেফতার এবং পৌরসভার ওমরপুর এলাকার নুর মোহাম্মদের ছেলে নুরনবীকে (২৬) আট পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
এছাড়া চুরিকৃত ট্রলিসহ নন্দীগ্রাম পৌরসভার ওমরপুর এলাকার আব্দুল জলিলের ছেলে সোহেল রানা (২৫) ও জেলার শিবগঞ্জের রহবল এলাকার আব্দুল গফুরের ছেলে সাইদুল ইসলাম (৩০) কে হাতেনাতে গ্রেফতার করে।