মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ময়মনসিংহে আন্দোলনকারীদের মানববন্ধনে পুলিশি বাঁধা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৫ বার পঠিত ১ মিনিটের পাঠ
ময়মনসিংহ ।। চলমান কোটা সংস্কার আন্দোলন ও গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও সারা দেশে ছাএদের উপর হামলার প্রতিবাদে আজ বিকেল ৪ টায় ময়মনসিংহ নগরীর গাংঙ্গিনার পাড়  মহাখালী স্কুলের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়, কিন্তু মানববন্ধন শুরু হওয়ার কিছুক্ষন পরেই পুলিশ এসে উপস্থিত ছাএদের সেখান থেকে হটিয়ে দেয় এবং মানববন্ধনে বাঁধা সৃষ্টি করে।
উপস্থিত ছাএরা কিছু সময় চায় এবং সন্ধার আগের চলে যাওয়ার প্রতিশূতি জানায়, কিন্তু পুলিশি বাঁধায় পড়ে শিক্ষার্থীদের সেখান থেকে চলে যেতে হয়।
শিক্ষার্থীরা জানায়, আমরা ন্যায় দাবি আদায়ে মানববন্ধন করছি, আমাদের  ভাইয়েদের উপর হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন করতে এসেছি। সেখানে পুলিশ আমাদের বাধা দিয়েছে, পুলিশ বলছে এখানে আমাদের কিছু করার নেই, এখানে মানবন্ধন করতে দেওয়া হবে না আপনারা চলে যান।
পরবর্তিতাতে আন্দোলনকারীরা পুলিশি বাঁধা উপেক্ষা করে মানববন্ধন করতে চাইলে তাদের জোর করে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।