মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আগামী শুক্রবার আওয়ামী লীগের যৌথ সভা

Muktijoddhar Kantho ৭০ বার পঠিত ১ মিনিটের পাঠ

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক যৌথ সভা আগামী শুক্রবার বিকেল পাঁচটায় রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের নবনির্মিত দলীয় কার্যালয়ে এটিই প্রথম সভা।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। এতে জানানো হয়, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

এতে একই দিন বিকেল ৫টায় আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা স্থগিত করা হয়েছে বলেও জানানো হয়।