মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সাভার-ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

সাভার ।। সাভারের আমিনবাজারে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া, ধামরাইয়ের জয়পুরায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন।

শুক্রবার সকালের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ট্রাকস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে পালিয়ে গেছে চালক ও তার সহকারী।

নিহতরা হলেন- শফিকুল ইসলাম ও সুজাত মিয়া। তাদের বাড়ি পাবনায় বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। ঢাকায় ব্যবসায়িক কাজ শেষে তারা মোটরসাইকেলে পাবনা ফিরছিলেন।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, সকালে ধামরাইয়ের জয়পুরায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।