চিলমারীতে বিদ্যুৎপৃষ্টে শিশুর মৃত্যু
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।। কুড়িগ্রামের চিলমারী উপজেলার কিসামতবানু সোনারীপাড়া এলাকায় বিদ্যুৎপৃষ্টে সোহেল মিয়া (১৪) নামে ৮ম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১২ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। সোহেল ওই এলাকার গোলাম হোসেনের ছেলে। বালাবাড়ীহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
থানাহাট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্য হালিমা বেগম হ্যাপি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আনারুল ইসলাম নামে এক ইলেষ্ট্রিক মিস্ত্রির সহযোগী হিসেবে সোহেল কিসামতবানু কানিপাড়া শাহজাহান আলীর বাড়ীতে কাজ করতে যায়। কাজ করার এক পর্যায়ে সোহেল বিদ্যুৎপৃষ্ট হয়। এ সময় সোহেলকে বাঁচাতে গিয়ে আনারুল ইসলাম ও গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার সোহেলকে মৃত ঘোষণা করে।