মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চাইলে যে কোনো সময় রায় কার্যকর করা হবেঃ স্বরাষ্ট্র প্রতিমন্ত্

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

home minister
প্রাণভিক্ষার আবেদন না করলে যে কোনো সময় কামারুজ্জামানের বিরুদ্ধে রায় কার্যকর হবে বলে মন্তব্য করেছেন সরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে নিজ কার্যালয়ে আলাপকালে এ কথা বলেন তিনি।

স্বসরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আজকের মধ্যে একজন ম্যাজিস্ট্রেট জামায়াত নেতা কামারুজ্জামানের কাছে যাবেন এবং জানতে চাইবেন তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না। যদি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চান তবে সে ক্ষেত্রে কিছুটা সময় লাগবে। আর যদি প্রাণভিক্ষা না চান তবে যে কোনো সময় রায় কার্যকর করা হবে।’

তিনি জানান, রায় বাস্তবায়নের ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হচ্ছে না। এমনকি বিলম্বও হচ্ছে না।

কামারুজ্জামানের রায় বাস্তবায়নে দেশি-বিদেশি কোনো চাপ নেই জানিয়ে সরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘রায় বাস্তবায়নকালে দেশে যেন কোনো অরাজকতা না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকার প্রস্তুত রয়েছে।