মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সিলেট-সুনামগঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় এক আমেরিকা প্রবাসীর মৃত্যু

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

ছাতক (সুনামগঞ্জ ) প্রতিনিধি ।। সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আফরোজ আলী চান মিয়া (৪৮) নামের এক আমেরিকা প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার রা‌তে  সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের কাজী বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।‌ সে ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভুইগাঁও গ্রামের মৃত হারিছ আলীর পুত্র আফরোজ আলী চান মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রা‌তে আফরোজ আলী চান মিয়া তার ভুইগাঁওস্থ গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল দিয়ে সিলেটেস্থ বাসায় যাওয়ার পথে কাজী বাড়ি নামক স্থানে পৌঁছলে সামনে  দিক থেকে আসা ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আফরোজ আলী চান মিয়া গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গভীর রাতেই তার মৃত্যু হয়।