মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কাপাসিয়ায় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও পুরুস্কার বিতরণ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬০ বার পঠিত ১ মিনিটের পাঠ

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি ।। কাপাসিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মৎস্য চাষীদের পুরুস্কার বিতরণ করেন আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।

১৯ জুলাই দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলামের সভাপতিতে¦ সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ জহিরুল আমীন এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ । মৎস্য চাষী মাহবুুব উদ্দিন আহম্মেদ সেলিম, মোশারফ হোসেন, শরিফ হোসেন, রতন চন্দ্র বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মৎস্য চাষী নির্বাচিত হয়েছেন।

মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলায় মাইকিং, ব্যানার, ফেস্টুন, র‌্যালি, মাছের পোণা অবমুক্ত, মৎস্য চাষীদের পুরস্কার, ফরমালিন বিরুধী অভিযান, মোবাইল কোর্ট পরিচালনা, প্রামাণ্যচিএ, হাট বাজারে ভিডিও ও মুল্যায়ন সভা হবে।