মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮৫ বার পঠিত ১ মিনিটের পাঠ
মোঃ দ্বীন ইসলাম খাঁন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিধি ।। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে শারমিন আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ।
শুক্রবার(২০জুলাই) দুপুরে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের তিতাসপাড়ার রতন মিয়ার পুত্র লিটন মিয়ার স্ত্রী শারমিন আক্তার এর ঝুলন্ত লাশ তাদের নিজ ঘর থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শারমিন আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের নিধারাবাদ গ্রামের শহীদ মিয়ার মেয়ে। গত ৫মাস পূর্বে লিটন মিয়ার সাথে শারমিন আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয় বলে জানা যায়।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়া লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিৎ করে বলেন, ঘটনাস্থলে গিয়ে গৃহবধূ শারমিন আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।