মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ার দেউদুনিয়া বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

মোঃ দ্বীন ইসলাম খাঁন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।। আজ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামের দেউদুনিয়া বিল থেকে সুজন মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানাগেছে আজ শুক্রবার (২০ জুলাই) দুপুরের দিকে জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রাম পার্শবর্তী দেউদুনিয়া বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সুজন একই ইউনিয়নের চাউরাখোলা গ্রামের মনতাজ মিয়ার ছেলে।

এ বিষয়ে জানতে চাইলে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আর্শাদ বলেন, সদ্য নির্মাণাধীন সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পাশে দেউদুনিয়া বিলের পানিতে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। কেউ ওই যুবককে হত্যার পর বিলের পানিতে ফেলে রেখে পালিয়ে যায়। নিহতের মাথায় কুপের আঘাত রয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসাপাতালে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।