মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কর্ণফুলীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণ, নিহত ২

প্রতিনিধি ৬৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

চট্টগ্রাম ।। চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা কর্ণফুলী নদীতে ভাসমান  তেলবাহী জাহাজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত ও অপর দুই শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছে।

সোমবার বিকেলের দিকে এমভি দেশ-০১ নামে স্থানীয় মালিকানাধীন জাহাজে বিস্ফোরণ ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ মাসুম (২২) এবং মোহাম্মদ রাশেদ (২১)।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ সৈয়দুল মোস্তফা জানান, শিকলবাহা এলাকায় কর্ণফুলী নদীতে ভাসমান স্থানীয় জাহাজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে জাহাজে কর্মরত দুই শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।