মূল সংবাদে যান
১৮ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

বিপিএলের তৃতীয় আসরের লোগো উন্মোচন, টাইটেল স্পন্সর বিআরবি কেবলস

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩০৬ বার পঠিত ২ মিনিটের পাঠ

bpl-2015 logo
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসরের লোগো উন্মোচন করা হয়েছে। আসন্ন বিপিএল টুর্নামেন্টে টাইটেল স্পন্সর বিআরবি কেবলস।

আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে বিআরবি কেবল এর নাম ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ছাড়াও অনুষ্ঠান মঞ্চে আরও উপস্থিত ছিলেন বিআরবি কেবলসের পরিচালক মিসবাউর রহমান ও ক্রিয়েটিভ এজেন্সি মাত্রা’র প্রতিনিধি সামাউল আরেফিন।

বিপিএলের তৃতীয় আসরের বিআরবি কেবলসযুক্ত হওয়ায় তাদের ধন্যবাদ জানিয়ে জালাল ইউনুস বলেন, বিপিএলের তৃতীয় আসরে বিআরবি যুক্ত হওয়ায় বিসিবির পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি। এবারের আসরটি খুবই রোমাঞ্চকর হবে বলে আমি আশা করি।
বিপিএলের তৃতীয় আসরে অংশ নিচ্ছে ছয়টি দল। দলগুলো হলো:- ঢাকা ডাইনামাইটস, বরিশাল বুলস, সিলেট সুপার কিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স ও চট্টগ্রাম ভাইকিংস।

উল্লেখ্য, আগামী ২০ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধন হবে। আর ২২ নভেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের তৃতীয় আসরের খেলা।