মূল সংবাদে যান
২৬ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে আশা’র ব্রাঞ্চ ম্যানেজারদের অর্ধ বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আমিনুল হক ৩৩৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোরগঞ্জে বেসরকারী সংস্থা আশা কিশোরগঞ্জ (সদর) জেলা শাখার অর্ধ বার্ষিক বি.এম সমন্বয় সভা মঙ্গলবার সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

আশা কিশোরগঞ্জ জেলা শাখার ডিস্ট্রিক ম্যানেজার মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে সমন্বয়সভায় প্রধান অতিথি ছিলেন আশা ঢাকা বিভাগের জয়েন্ট ডেপুটি ডিরেক্টর শেখ ওবায়দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন আশা ময়মনসিংহ বিভাগের ডিভিশনাল ম্যানেজার মোঃ বাহারুল ইসলাম বাহার, আশা ময়মনসিংহ বিভাগের এডিশনাল ভিভিশনাল ম্যানেজার উত্তম কুমার ভৌমিক। সমন্বয়সভায় আশা কিশোরগঞ্জ জেলা শাখার ব্রাঞ্চ ম্যানেজারগণ অংশ গ্রহণ করেন।