মূল সংবাদে যান
০৮ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

ঈশ্বরগঞ্জ কলেজ সরকারী হওয়ায় আনন্দ র‌্যালি

আজিজুল হাই ৩৪৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

ঈশ্বরগঞ্জ কলেজকে সরকারি হওয়ায় আনন্দ র‌্যালি করেছে কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে আনন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এলিশ শরমিন। র‌্যালি শেষে কলেজ হলরুমে অধ্যক্ষ রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গভর্নিং বডির সভাপতি সাবেক এমপি আব্দুস সাত্তারকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সাবেক মেয়র হাবিবুর রহমান, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আব্দুল হেকিম, ইউপি চেয়ারম্যান আবু হানিফা, ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুল হান্নান তালুকদার ,সাবেক ভিপি সাইদুল গণি ভূইয়া, ছাত্রলীগ নেতা মশিউর রহমান কাঞ্চন প্রমুখ।