মূল সংবাদে যান
১৫ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

ফুলপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

মোস্তফা খান ৮৬ বার পঠিত ২ মিনিটের পাঠ

ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের বাশাটি গ্রামে আজাহারের দ্বিতীয় স্ত্রী শেফালি বেগম (২৮) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফুলপুর থানার পুলিশ।

জানা যায়, শেফালির ছেলে বৃহস্পতিবার ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে তার মাকে দেখতে না পেয়ে অপর কক্ষে খুঁজতে গিয়ে ঘরের চালের বাঁশের সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মা শেফালির লাশ দেখতে পেয়ে সকলকে ডাকাডাকি করে। ওই রাতে শেফালির স্বামী বাড়িতে ছিলেন না। খবর পেয়ে ফুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় যায় নিয়ে যায়।

এ ব্যাপারে ফুলপুর থানার ওসি মাহবুবুল আলম জানান, লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলজে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর ঘটনার ব্যাপারে অবহিত হওয়া যাবে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েক বছর আগে আজহারের দ্বিতীয় স্ত্রী হিসাবে শেফালি বেগম তার সংসারে আসে। এর আগে অন্যত্র তার বিয়ে হয়েছিল এবং একটি ৮ বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। তাদের সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকতো। শেফালি বেগম একই ইউনিয়নের রূপসী গ্রামের মৃত আব্দুল গফুরের মেয়ে।