মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

গরুর মাংস খেলে শিরশ্ছেদ: কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে বিজেপি নেতার হুমকি

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৭ বার পঠিত

kornatok
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ গরুর মাংস খেলে শিরশ্ছেদ করা হবে বলে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াহকে হুমকি দিয়েছেন স্থানীয় এক বিজেপি নেতা।

সোমবার এক বিক্ষোভ সমাবেশে মুখ্যমন্ত্রীকে এ হুমকি দেন কর্ণাটকের শিবামোগগা সিটি মিউনিসিপাল কাউন্সিলের প্রাক্তন সভাপতি এস এন চান্নাবাসাপ্পা।

সমাবেশে মুখ্যমন্ত্রীর উদ্দেশে এস এন চান্নাবাসাপ্পা বলেন, ‘এত সাহস হয় কীভাবে, আপনি গো-মাতার ঘাড়ে হাত দিতে চান? আপনি স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে প্রকাশ্যে বলছেন যে, গরুর মাংস খাবেন। আপনার যদি এত সাহস থাকে, তাহলে এখানে আসেন। কোনো সন্দেহ নেই, আপনাকে কতল করা হবে। আপনি কি হিন্দুদের আবেগ নিয়ে খেলছেন। এটা করবেন না।’

বিজেপি নেতার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বলেছে, ‘এটা খুবই উত্তেজনা সৃষ্টিকারী বক্তব্য। আমি পুলিশকে তদন্ত করতে বলব। যদি এটা সত্য হয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

শিবামোগগা জেলার পুলিশ সুপার রবি চান্নানাভার জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর জীবনের প্রতি হুমকি সৃষ্টি করায় এস এন চান্নাবাসাপ্পার বিরুদ্ধে এফআইয়ার করা হয়েছে।

গত বৃহস্পতিবার বেঙ্গালুরুতে কর্ণাটক ইয়ুথ কংগ্রেসের সাধারণ সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াহ গরুর মাংস নিয়ে বিজেপির বাড়াবাড়ির সমালোচনা করেন। এ সময় তিনি বলেন, ‘কেউ যদি গরুর মাংস খেতে চায়, সেটা তারা খাবে। বিজেপি ও এর সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলো মানুষকে সে অধিকার থেকে বঞ্চিত করতে পারে না।’

সিদ্ধারামাইয়াহ আরো বলেন, ‘আমি কখনো গরুর মাংস খাইনি। কিন্তু যদি আমি এটা খেতে চাই, তাহলে খাব। কেউ আমাকে গরুর মাংস খাওয়া থেকে বিরত রাখতে পারবে না।’

ওই সভায় তিনি উত্তর প্রদেশের বিসারা গ্রামে গরুর মাংস রাখার অভিযোগে মুহাম্মদ আখলাক হত্যার কড়া সমালোচনা করেন। তিনি এ হত্রাকা-কে অমানবিক বলে আখ্যায়িত করেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।