মূল সংবাদে যান
২৬ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে বিদেশগামী কর্মীদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

স্টাফ রিপোর্টার ৩১৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

১৮ই অক্টোবর ২০১৮ তারিখ বৃহস্পতিবার কিশোরগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) বিদেশগামী কর্মীদের তিনদিনব্যাপী ওরিয়েন্টশেন কোর্স সমাপ্ত হয়েছে। উপলক্ষে টিটিসিতে এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী হারুন-আল-রশিদ। প্রধান অতিথি সমাপনী অনুষ্ঠান শুরুর পূর্বে ২৩৫ জন প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিদেশ যাত্রার করণীয় বিষয়ে একটি ক্লাসও নেন।

পরে তিনি ওরিয়েন্টেশন কোর্সে অংশ নেওয়া বিদেশগামী কর্মীদের হাতে সার্টিফিকেট তুলে দেন।