মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

তাইজুলের ১০ উইকেট শিকার

স্পোর্টস রিপোর্ট ২০৭ বার পঠিত

টেস্ট ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করলেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে সিকান্দার রাজাকে আউট করার পথে তিনি এ মাইলফলক স্পর্শ করেন তিনি। এবং এটাই তার ক্যারিয়ারে প্রথম ১০ উইকেট নেওয়ার কীর্তি।

গত শুক্রবার থেকে শুরু হওয়া সিলেট টেস্টে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ব্যাট করার সময় ৬ উইকেট নেন তাইজুল। আর সোমবার জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪টি উইকেট নিয়েছেন। সবমিলিয়ে দুই ইনিংসে এখন পর্যন্ত তাইজুল ইসলাম উইকেট পেয়েছেন ১০টি।