গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা কাল

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভা আগামীকাল রবিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ ও সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, সভায় মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) উপনির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সবাইকে উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।