মূল সংবাদে যান
১৫ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

ভালুকায় গলা কাটা লাশ উদ্ধার

মোঃ তোফাজ্জল ৯০ বার পঠিত ১ মিনিটের পাঠ

ময়মনসিংহের ভালুকায় রবিবার রাতে জামিরদিয়া প্রামের এক প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। ঘটনাস্থল থেকে একটি ব্লেড উদ্ধার করেছে পুলিশ।

জানাযায়, নিহত সাথীর স্বামী সোহেল সৌদি প্রবাসী। ঘটনার সময় সাথী তার থাকার রুম সংলগ্ন বাথ রুমে যায়। দীর্ঘ সময় বাথ রুম থেকে বের না হওয়ায় বাইরে থেকে তাঁকে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে বাথ রুমের দরজা ভেঙ্গে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাথীর বড় বোন জানান, আমরা ৬ভাই বোন। বোনদের মাঝে সবার ছোট সাথী। সে দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভোগছিল। সে ব্লেড দিয়ে নিজের গলা কেটে নিজেই আতœহত্যা করেছে। পুলিশ লাশের পাশ থেকে একটি ব্লেড উদ্ধার করেছে।

ভালুকা মডেল থানার এসআই ফিরোজ আহম্মেদ জানান, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল হাসাপাতালে (মমেক) পাঠানো হবে। ময়না তদন্ত রিপোর্ট তদন্ত স্বাপক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।