মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

দেশের অনলাইন পত্রিকার নিবন্ধন কার্যক্রম শুরু

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৯৩ বার পঠিত

bd govt logo
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ দেশের অনলাইন পত্রিকার প্রকাশকদের পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং অপসাংবাদিকতা রোধ করার লক্ষ্যে সরকার অনলাইন পত্রিকা নিবন্ধন কার্যক্রম চালু করেছে।

আজ সরকারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নির্ধারিত নিবন্ধন ফরম ও একটি প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদফতরে জমা দিতে হবে। ফরম এবং প্রত্যয়নপত্রের নমুনা তথ্য অধিদফতরের ওয়েবসাইটে (www.pressinform.portal.gov.bd) পাওয়া যাবে। নিবন্ধনের জন্য ফরম ও প্রত্যয়নপত্রের নমুনা সাময়িকভাবে তথ্য অধিদফতরের প্রটোকল শাখা থেকে সংগ্রহ করা যাবে।

দাখিলকৃত তথ্যাদি যাচাই-বাছাই সাপেক্ষে তথ্য অধিদফতর অনলাইন পত্রিকাটির রেজিস্ট্রেশন প্রদান করবে।

এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শের জন্য তথ্য অধিদফতরের প্রটোকল শাখায় (ফোন নম্বর: ৯৫১৪০৬৫ অথবা ০১৭১৫২৫৫৭৬৫ নম্বরে) যোগাযোগ করতে বলা হয়েছে।

বর্তমানে চলমান সকল অনলাইন পত্রিকাসমূহকেও একই প্রক্রিয়ায় নির্ধারিত ফরম ও প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণপূর্বক ১৫ ডিসেম্বর ২০১৫ তারিখের মধ্যে আবেদন করতে হবে।