ভারতে তরুণীকে গণধর্ষণ : দুই মাসের ব্যবধানে তৃতীয়বার

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ ভারতে আবারও গণধর্ষণের ঘটনা ঘটেছে। দুই মাসের ব্যবধানে তৃতীয়বার এমন ঘটনা ঘটল। বুধবার রাতে দুই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে এক টেনিস প্রশিক্ষণার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ধর্ষণের শিকার ওই তরুণী বুধবার পার্শ্ববর্তী জেলা টুমকু থেকে বেঙ্গালুরুর কর্নাটক স্টেট লন টেনিস অ্যাসোসিয়েশনে (কেএসএলটি) এসেছিলেন নাম নিবন্ধন করতে। রাজধানীতে এসে অনেকটা অসহায় হয়ে পড়েন তিনি।
কর্নাটকের সহকারী পুলিশ কমিশনার সন্দীপ পাতিল বলেন, ওই তরুণী টুমকুর থেকে বুধবার টেনিস ক্লাবে ভর্তি হতে আসেন। কিন্তু ওইদিন ক্লাবটি থাকায় পরের দিন আবার আসবেন বলে তিনি রাতেই সেখান থেকে বেরিয়ে যান।
তিনি জানান, রাত প্রায় ৯টার দিকে পাশের হর্টিকালচার ডিপার্টমেন্টের সামনে থেকে টেনিস লনের দুই নিরাপত্তারক্ষী তাকে দেখতে পেয়ে সামনে এগিয়ে আসে। এ সময় মেয়েটিকে সাহায্যের কথা বলে সিদ্দালিংগেই চত্বরের কাছে একটি পার্কে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে তরুণীকে রাস্তার পাশে ফেলে রেখে যায় ধর্ষকরা।
পুলিশ কর্মকর্তা আরো জানান, রাতে টহলরত দুই পুলিশ ওই তরুণীকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে। এরপর মেয়েটির বর্ণনা মতে টেনিস অ্যাসেসিয়েশনের ওই দুই নিরাপত্তারক্ষীকে আটক করা হয়।
গত ৫ অক্টোবর চলন্ত বাসে এক তরুণীকে ধর্ষণ করে গাড়িটির চালক ও এক পরিচ্ছন্নতাকর্মী। এর এক সপ্তাহ আগে বেঙ্গালুরু থেকে ৪০ কিলোমিটার দূরে হজকট শহরে আরেক চলন্ত বাসে গণধর্ষণের ঘটনা ঘটে।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।