খালেদা জিয়া খুনের রাজনীতি করেন : শেখ হাসিনা

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া খুনের রাজনীতি করেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বিকেলে বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এ মস্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, উত্তরবঙ্গ এক সময় মঙ্গাপীড়িত ছিল। এখন সেই মঙ্গা নেই। আমরা খাদ্য উৎপাদন বাড়িয়েছি। আর বিএনপি তথা খালেদা জিয়া খুনের রাজনীতি করেন।
তিনি বলেন, নৌকায় ভোট দিয়ে মানুষ স্বাধীনতা পেয়েছে। নৌকার মানুষ কাউকে বঞ্চিত করে না। তাই বর্তমান সরকার নৌকায় ভোট পেয়ে সরকার গঠন করে সারা দেশে সুষম উন্নয়ন করেছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, নির্বাচন ঠেকানোর জন্য তিনি (খালেদা জিয়া) হরতাল অবরোধের নামে ১৩৫ জন মানুষকে পুড়িয়ে হত্যা করেছেন। নির্বাচনের দিনই ২৬ জনকে হত্যা করেছে। তারা মানুষ হত্যা করাই শিখেছে। এ জন্য দেশবাসীর কাছে খালেদা জিয়া ও তার ছেলে (তারেক রহমান) খুনি হিসেবে সারাজীবন পরিচিত থাকবেন।
তিনি আরো বলেন, খালেদা জিয়ার ছেলে তারেক বিদেশে বসে আছেন, সেখানে বিলাশ বহুল জীবনযাপন করছেন। সেখানেই বসে বাংলাদেশে বিদেশি হত্যার চক্রান্ত করছেন। তিনি দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে চায়। আর খালেদা জিয়া সেখানে গিয়ে ছেলের সঙ্গে যোগ দিয়েছেন। যতই ষড়যন্ত্র করুক, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি শান্তিপূর্ণ দেশ হিসেবেই পরিচিত লাভ করবে।