মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বিএনপি-জামায়াত ও সন্ত্রাসবাদ-জঙ্গিবাদের সঙ্গে কোন আপোস নেই : শাজাহান খান

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮ বার পঠিত

shahjahan khan
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি-জামায়াত সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ সৃষ্টি করে, তারা জঙ্গিবাদে বিশ্বাসী। ওদের সাথে আওয়ামী লীগের কোন আপোষ নেই।

তিনি প্রশ্ন রেখে বলেন,কে বলেছিল বিএনপি-জামায়াতকে মানুষ খুন করতে, গাড়ীর ড্রাইভারকে পুড়িয়ে হত্যা করতে, জাতীয় পতাকা পোড়াতে, কে বলেছিল তাদের ৬০ হাজার গাছ উপড়ে ফেলার জন্য। তাদের প্রায়াশ্চিত্ব তাদের ভোগ করতে হবে। তাদের খোড়া গর্তে তারাই পড়েছে। মন্ত্রী আজ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ভবনে বন্দর উপদষ্টো কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ,স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, জেলা প্রশাসক নাজমুল আহসান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ,সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি ও ভোমরা বন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক নাসিম ফারম্নক খান। শাহজাহান খান বলেন, ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করেছে তাদের বিচার অবশ্যই হবে। জঙ্গী ও সন্ত্রাসীরা দুনিয়ায় কোথাও জয়লাভ করতে পারেনি। বিএনপি-জামায়াত জনসমর্থন হারিয়ে এখন দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে।

বৈঠকে মন্ত্রী ভোমরা বন্দরে বিদ্যমান সমস্যাসমূহ দূর করে উন্নয়নকল্পে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এর আগে মন্ত্রী সকালে প্রধান অতিথি হিসাবে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের খুলনা বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। তিনি এসময় প্রতিবন্ধীদের নিজের সনত্মান মনে করে সমাজের মূল স্রোতে অন্তভুক্ত করার আহবান জানান।