মূল সংবাদে যান
২৩ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে প্রচারণা শুরু করেছে জাতীয় ফুটবল দল

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৮৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

bd football team
স্পোর্টস ডেস্কঃ ১৭ই নভেম্বর মঙ্গলবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এশিয়ার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ঐ ম্যাচকে সামনে রেখে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে প্রচারণা শুরু করেছে ফুটবল ফেডারেশন। যার অংশ হিসেবে জাতীয় দলের ফুটবলার ও কোচিং স্টাফের সদস্যরা রোববার ও সোমবার ঢাকার বিভিন্ন স্কুল-কলেজ পরিদর্শন করবেন এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করবেন।

রোববার সকালে স্কলাস্টিকা স্কুলের মিরপুর ক্যাম্পাসে উপস্থিত থাকবেন বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলাম। সঙ্গী হবেন জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফের সদস্যরা।