মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

খালেদা জিয়া দেশে আসতে না চাইলেও তাঁকে ফিরিয়ে আনা হবে: শেখ সেলিম

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৭ বার পঠিত

selim 2
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ শেষ বয়সে জেল না খাটার ভয়ে খালেদা জিয়া বিদেশে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

তিনি বলেছেন, খালেদা জিয়া বিদেশ থেকে আসতে না চাইলেও তাঁকে ফিরিয়ে আনা হবে
নূর হোসেনের মতো খালেদা জিয়া এবং তারেক রহমানকেও ফিরিয়ে আনার ইঙ্গিত দেন তিনি।
আজ রবিবার বিকেলে রাজধানীর ফার্মগেট মোড়ে ঢাকা মহানগর উত্তর যুবলীগের র‍্যালি পূর্ব সমাবেশে শেখ সেলিম এসব কথা বলেন। যুবলীগের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ র‍্যালি পূর্ব সমাবেশের আয়োজন করা হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে শেখ সেলিম বলেন, খালেদা জিয়া মনে করেছেন, বাংলাদেশে আসবেন না। আপনাকে আনা হবে। পেট্রলবোমা দিয়ে ২০০ লোককে পুড়িয়ে হত্যা করেছেন। এ জন্য বাংলার মাটিতে বিচার হবে। লন্ডন থেকে এনে বিচার করা হবে। আপনারা দেখেছেন, ইতিমধ্যে তাঁর (খালেদা জিয়া) বিরুদ্ধে চার্জ গঠন করা হচ্ছে। শেষ বয়সে আর আর জেল খাটতে চান না, তাই তাড়াতাড়ি পালিয়ে গেছেন। সন্ত্রাসীদের স্থান বিদেশেও হবে না। আমরা একে একে সব সন্ত্রাসীদের ধরে আনব।
নারায়ণগঞ্জের সাত খুনের অন্যতম আসামি নূর হোসেনের মতো খালেদা জিয়া এবং তাঁর ছেলেকেও ফিরিয়ে আনার ইঙ্গিত শেখ সেলিম। খালেদাকে উদ্দেশ করে শেখ সেলিম বলেন, ওইখানে (লন্ডনে) বসে আবার ষড়যন্ত্র আরম্ভ করেছেন। কী ষড়যন্ত্র? বিদেশিদের হত্যার ষড়যন্ত্র। তিনি হয়তো ভাবছেন, দেশে বসে তো কিছুই করতে পারলাম না। তাহলে যদি বিদেশি মারা যায়, তাহলে বিদেশিরা আমাদের পক্ষে আসবে। তখন শেখ হাসিনাকে তারা চাপ দেবে, ক্ষমতা ছেড়ে একটা ইলেকশন দাও।
দেশে আইএস বলে কিছু নেই দাবি করে শেখ সেলিম বলেন, হরকাতুল জিহাদ, জেএমবি, বিএনপি-জামায়াত সব একই। আর এর নেত্রী হচ্ছেন খালেদা জিয়া। এখানে আইএসের প্রধান হলো খালেদা জিয়া। আর কোনো আইএস নাই। আল কায়েদার প্রধান হলো খালেদা জিয়া। বোমা মেরে, বিদেশি হত্যা করে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো যাবে না।
বিএনপির সঙ্গে আলোচনা বসার বিষয়ে যুবলীগের সাবেক চেয়ারম্যান শেখ সেলিম বলেন, কীসের আলোচনা, কার সঙ্গে আলোচনা। সন্ত্রাসী, জঙ্গি ও যারা মানুষ হত্যা করে তাদের সঙ্গে আলোচনা হয় না। আজকে যারা ফ্রান্সে মানুষ হত্যা করেছে, ফ্রান্স কী তাদের সঙ্গে আলোচনায় করছে?
যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাঈনুল হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন প্রমুখ।