মূল সংবাদে যান
০২ নভেম্বর ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জের নরসুন্দা নদী খেকোদের বিরুদ্ধে অভিযান

আমিনুল হক ৩০৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোরগঞ্জের নরসুন্দা নদী খেকোদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। মঙ্গলবার পুরান থানাস্থ নরসুন্দা নদীর ভেতরে নদী ভরাট করে মাটি ফেলানো হচ্ছে। খবর পেয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল হাসেম এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের উপস্থিতি টের পেয়ে নদীতে মাটি ভরাট কারীরা সটকে যায়।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল হাসেম জানান, নরসুন্দা নদীর মধ্যে মাটি ভরাট করছিল হুমায়ুন নামে এক ব্যক্তি। এমন অভিযোগের ভিত্তিতে সরেজমিনে এসে নদীতে মাটি ভরাটে নিষেধাজ্ঞা করা হয়েছে। নিষেধাজ্ঞা না মানা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।