মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আগামী ২০ নভেম্বর খালেদা জিয়া দেশে আসতে পারেন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৮ বার পঠিত

khaleda glass
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ আগামী ২০ নভেম্বর ঢাকার উদ্দেশে লন্ডন ত্যাগ করতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

ঢাকা এবং লন্ডনের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

দুই মাস ধরে খালেদা জিয়া ব্রিটেনে অবস্থান করছেন। সেখানে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। তার বড় ছেলে তারেক রহমান সপরিবারে দীর্ঘদিন থেকেই সেখানে রয়েছেন। ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী এবং দুই কন্যাও বর্তমানে সেখানে অবস্থান করছেন।