এক ভিডিও বার্তায় ওয়াশিংটনে হামলার হুমকি আইএসের

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ নতুন এক ভিডিও বার্তায় এবার ওয়াশিংটনে হামলার হুমকি দিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ফ্রান্সের রাজধানী প্যারিসে বর্বর হামলার রেশ কাটতে না কাটতেই আবার ‘রক্তপাতের’ হুমকি দিল আইএস।
তবে ভিডিওতে আইএস হুমকি দিয়েছে, শুধু যুক্তরাষ্ট্র নয়, সিরিয়ায় তাদের বিরুদ্ধে অভিযানে যেসব দেশ অংশ নিয়েছে, সেসব দেশে হামলা চালানো হবে।
সোমবার রয়টার্স অনলাইনে এ তথ্য জানানো হয়েছে।