মূল সংবাদে যান
১২ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে পৌঁছেছেন ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট ১৫১ বার পঠিত ২ মিনিটের পাঠ

অসুস্থ ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে পৌঁছেছে। বাংলাদেশ সময় রাত ৮টার দিকে কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেটর নামে একটি প্রাইভেট বিমানবন্দরে অবতরণ করে।

সেখান থেকে সরাসরি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। ওবায়দুল কাদেরের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের ও বিএসএমএমইউয়ের নিউরোলজিস্ট অধ্যাপক ডা. আবু নাসের রিজভী।

দুপুরে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে একটি চার্টার্ড বিমানে করে বাংলাদেশে আসেন ভারতের কার্ডিয়াক সার্জন দেবী শেঠি। তার পরামর্শেই ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত হয় বলে জানান বিএসএমএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়া।

সোমবার বিকেল ৪টার দিকে রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হয়। সিঙ্গাপুর যেতে সময় লাগে প্রায় ৪ ঘণ্টা।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল  বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) করোনারি ইনটেনসিভ কেয়ার ইউনিট (সিআইসিইউ) থেকে অ্যাম্বুলেন্স যোগে ওবায়দুল কাদেরকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। ৩টা ৪০ মিনিটে বিমানটি বিমানবন্দরে গিয়ে পৌঁছায়। বিকাল ৪টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

বেলা ৩টা ২০ মিনিটের দিকে ওবায়দুল কাদেরকে বহনকারী অ্যাম্বুলেন্স ও গাড়িবহর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে থেকে বের হয়।

ওবায়দুল কাদেরকে বিমানবন্দর হয়ে সিঙ্গাপুর নেওয়া হতে পারে এই সম্ভাবনা সামনে রেখে আগে থেকেই বিমানবন্দর সড়ক ফ্রি রাখা হয়।

বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে আগের দিন থেকে অপেক্ষায় ছিল এয়ার অ্যাম্বুলেন্সটি। সেই অ্যাম্বুলেন্সটিতে করেই তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজোবেথ হাসপাতালের উদ্দেশে রওনা হয়।